News Bangla 24 BD | ঝিনাইদহ প্রেসক্লাবের ২০১৯ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রেসক্লাবের ২০১৯ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন


ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহ প্রেস ক্লাবের ২০১৯ সালের বার্ষিক নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনাপ্রতিদন্দ্বিতায় জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রায়হান সভাপতি ও সমকালের মাহমুদ হাসান টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদন্দ্বিতায় ১৩ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী পরিষদের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন:-সহ-সভাপতি পদে মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন. সহ-সম্পাদক পদে এসএ টিভি ও দৈনিক বণিক বার্তার ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দি ইনডিপেনডেন্ট ও যমুনা টেলিভিশন এর আহমেদ নাসিম আনসারী এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কালেরকণ্ঠের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম. সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলু, দিনকাল এর নিজস্ব প্রতিবেদক ও দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ৭১ টিভি’র রাজিব হাসান, দৈনিক আমার সংবাদ’র খুরশিদ মোহাম্মদ সালেহ ও বাংলাভিশন টিভি’র আসিফ ইকবাল মাখন। কবি সুকান্ত সড়কের নিজেস্ব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তোবারক হোসেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ আব্দুস সালাম ও আ্যাড. সুভাষ বিশ্বাস মিলন। নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ