News Bangla 24 BD | টঙ্গীতে ৬টি তুলার গোডাউন পুড়ে ছাই - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর মিলগেইট নামা-বাজার এলাকায় সোমবার এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৬টি তুলার গোডাউনসহ মেশিনপত্র পুড়ে ছাই হয়ে যায়। টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৪টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে গোডাউন মালিকরা জানান।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, দুপুর পৌনে ১টার দিকে সাকের মিয়ার তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের তুলার গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি ও উত্তরার ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনে রক্ষিত তুলা, মেশিনপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে মো. ইউসুফ মিয়ার ১টি, সাকের মিয়ার ১টি, সরু মিয়ার ১টি ও মো. সফিক মিয়ার ৩টি গোডাউন পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ মো. সফিক মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, ভাই বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ব্যবসা চালাচ্ছি। আগুনে মেশিনপত্র, রক্ষিত তুলা ও গোডাউনের আসবাব পত্রসহ আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমি কিভাবে পূরন করব তা বুঝে উঠতে পারছিনা।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপন করা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ