টঙ্গী প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
টঙ্গী সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার টঙ্গী প্রেসক্লাবের এম.এ কাশেম রানা মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের শেখ হাসিনার নৌকা মার্কার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, হাজী বাবলু, এটলাস বাংলাদেশ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি মামুনুর রশিদ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, আলহাজ¦ শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, গাজী খলিলুর রহমান, টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান পলাশ, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির শাহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল এমপি বলেন, টঙ্গী প্রেসক্লাবে বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ মোঃ শহীদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন সরকার, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের মতো চারজন মুক্তিযোদ্ধা সদস্য থাকা ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাব মর্যাদার স্থান করে নিয়েছে। টঙ্গী প্রেসক্লাবের সদস্যরা গঠনমূলক সাংবাদিকতা করায় তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমার জানা মতে, সমাজকে বিভ্রান্ত ও কলুষিত করে এমন কোন কাজ টঙ্গী প্রেসক্লাবের সদস্যরা করেন না। টঙ্গী প্রেসক্লাব সদস্যদের গঠনমূলক সাংবাদিকতা আছে বলেই আমরা সামাজিক কর্মকান্ড পরিচালনায় সাহস পাই। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরে টঙ্গী প্রেসক্লাবের সদস্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
গাজীপুরে বিক্রি কমে যাওয়ায় পত্রিকা হকারদের চলছে দুর্বিষহ জীবন
কাপাসিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 