কালীগঞ্জে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ২ দিনব্যাপী উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের ৯০টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহযোগীতায় কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, মৎস্য অফিসার মো. লতিফুর রহমান ও কৃষি অফিসার আবু নাদির সিদ্দিকীসহ সহ ১৬ জন প্রশিক্ষক ৯৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৪৪ জন সহকারী প্রিজাইডিং ও ৮৮৮ জন পোলিং অফিসারদের প্রশিক্ষন প্রদান করা হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 