মারিয়ালীতে রাসেলের নির্বাচনী গণসংযোগ ও পথ সভা
ফজলুল হক বাদল : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী
আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি সোমবার বিকেলে গাজীপুর শহরের মারিয়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল নির্বচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন সারা দেশে নৌকার জোয়ার উঠেছে। নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা উন্নয়নের মার্কা। ৩০ তারিখের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ওই নির্বানী পথ সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া ও এড. রীনা পারভীন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এড. জাকির উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মোক্তার, শাহরিয়ার আহম্মেদ শাকিল ও জাফর উল্লাহ সরকার।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 