গাজীপুরের ডিসিকে বেনামী চিঠিতে হুমকী!
গাজীপুরের ডিসিকে নাম ঠিকানা বিহীন একটি চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। ওই বেনামী চিঠিটি ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে হস্তগত হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, চিঠিতে তিনি, তাঁর পরিবার ও আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে জররুী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ সুপার, র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর বরাবর চিঠি দেয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, হাতে লেখা চিঠিতে একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমাণ করুন। অন্যথায় এ্যাকশন।’

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 