ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে বিশেষ মহড়া অনুষ্ঠিত
ঝিনাইদহঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার নাশকতা, সহিংসতাসহ অপরাধমুলক কর্মকান্ড এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে এ মহড়া বের করা হয়।
এতে নেতৃত্ব দেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) এমদাদুল হক। মহড়াটি পুলিশ লাইনস থেকে বের হয়ে শহরের হামদহ, হাটের রাস্তা, পোষ্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পুলিশ কর্মকর্তারা এ সময় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে কোন প্রকার সহিংসতা করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। কোন দলা বা গোষ্টি যদি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চাই তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 