নির্বাচনি সহিংসতা বন্ধে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে ‘শান্তিতে বিজয়’র উদ্যেগে ঝিনাইদহে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
“শান্তি জিতলে, জিতবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সহিংসতা বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে ‘শান্তিতে বিজয়’র উদ্যেগে ঝিনাইদহে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে নির্বাচনি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ-২ আসনে বাসদ মনোনীত প্রার্থী এ্যাড. আছাদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ওয়েল ফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময়, অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহযোগিতা ও ভোটারদের নিরাপত্তার দাবী তুলে ধরা হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 