গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মোঃ মিঠুন ও হেলপার মোশারফ হোসেন (২৪) গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের হেলপার মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
এদিকে জেলার শ্রীপুর সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত পল্লব খান (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার আমুদী গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। তিনি শ্রীপুরে ভিনটেজ ডেনিম নামে একটি কারখানার শ্রমিক।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বেরাইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পল্লব সকালে কারখানায় যাওয়ার পথে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 