গাজীপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন
গাজীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচীর আওতায় সদর উপজেলার ২৯টি ওয়ার্ডের ৩৪২ জন এবং কাপাসিয়া উপজেলার ২১টি ওয়ার্ডের ৩৭৮জন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য উক্ত এলাকার পুরুষ ও যুবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এসবের মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মানব বন্ধন, র্যালী, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বাল্য বিয়ে প্রতিরোধে লালকার্ড প্রদর্শণ, প্রচার প্রচারণা, শপথ গ্রহণ এবং গণনাটক প্রদর্শণ। এছাড়া, জন সাধারণের মাঝে সরকারি ও বেসরকারি সংস্থার জরুরী সেবার জন্য হট লাইন নম্বর প্রচার করা হয়। নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার সম্মিলিত উদ্যোগই নির্যাতনমুক্ত একটি পরিবেশ নিশ্চিত করার লক্ষে প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সম্প্রতি কাপাসিয়া উপজেলা কার্যালয় এবং গাজীপুর জেলা প্রশাসনের নাট মন্দিরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ-২০১৮ পালন করা হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 