News Bangla 24 BD | ঝিনাইদহে নদী, খাল ও জলাশয় পুনঃখননের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে নদী, খাল ও জলাশয় পুনঃখননের উদ্বোধন


ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্লানের অংশ হিসেবে ঝিনাইদহে নদী, খাল ও জলাশয় পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার চুঙ্গারবিল ও কপোতাক্ষ খাল খননের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের পার্সোনাল ডিরেক্টর আকতারুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাচী প্রকৌশলী উমা পদ পোদ্দার, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রোগ্রামার ইউসুফ হারুন খান, জেলা বন কর্মকর্তা গিয়াস উদ্দিন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন জাহান জানান, বুধবার থেকে শুরু হওয়া এ প্রকল্প চলবে আগামী দুই বছর। জেলার ৬ টি উপজেলার ৭ টি খালের ৮০ কিলোমিটার পুনঃখনন করা হবে। এতে পানির প্রবাহ স্বাভাবিক, কৃষকদের ফলন আবাদ বৃদ্ধি, বন্যার প্রকোপ হ্রাসসহ নানা সুবিধা পাবে এ এলাকার মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ