সন্ত্রাস ও মাদক সংশ্লীষ্টদেরকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না ঃ ওসি ইসমাইল হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন চৌকশ পুলিশ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। তার থানা এলাকায় সাধারণ জনগন পাচ্ছেন সুন্দর পুলিশি সেবা। যখন খুশি তখনই মানুষ তাদের অভিযোগ মন খুলে বলতে পারছেন তার কাছে। আর চট জলদি সমাধান হচ্ছে সকল অভিযোগের।
সম্প্রতি এ প্রতিবেদকের সাথে কথা হয় এই জনবান্ধব পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেনের। তিনি বলেন- পুলিশ সাধারণ জনগণের বন্ধু। তাদের জান-মালের নিরাপত্তা দান করা পুলিশের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ঠিক সে কারণেই আমি গাছা থানায় দায়িত্বভার গ্রহণ করে যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমার নিকট থেকে কেউ অন্যায় সুবিধা পায়নি আর পাবেও না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- গাছা থানা এলাকাতে মাদক, সন্ত্রাসী, ভূমি দস্যু, চাঁদাবাজ ও জুলমবাজেরা কখনোই কোন নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। দল মতের উর্ধ্বে থেকে আমরা গাছা থানা কর্তৃপক্ষ রুখে দাড়াবো। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমি বরাবরই কঠোর ছিলাম আর এখনো আছি এবং আগামীতেও থাকবো। কেননা জননেত্রী শেখ হাসিনা মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাজেই মাদক সংশ্লীষ্টদেরকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না।
গাছা থানা এলাকার সাধারণ মানুষ মনে করেন- ওসি মোঃ ইসমাইল হোসেন যে ভাবে গাছা থানা পরিচালনা করে আসছেন, তা সত্যিই নজির বিহীন। সকল সেবাপ্রার্থী এখানে তাদের অভাব অভিযোগের কথা সহজেই বলতে পারেন এবং প্রতিকার পান। ইসমাইল হোসেন ইতিপূর্বে গাজীপুরের টঙ্গী থানায়ও অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে গাছা থানা পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। গাছা থানা কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে। এখানে কোন রকম অরাজকতা বা নৈরাজ্য বরদাস্ত করা হবে না।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 