গাজীপুরের ৫টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রবিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ভাওয়াল সম্মেলন কক্ষের কন্ট্রোলরুম থেকে বেসরকারী এ ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এডভোকেট আ ক ম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক (নৌকা) ৪ লাখ ১ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী (ধানের শীষ) পেয়েছেন ৯৪ হাজার ৭২৩ ভোট।
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল (নৌকা) ৪ লাখ ১২ হাজার ১৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মোঃ সালাহ উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪০ ভোট।
গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (নৌকা) ৩ লাখ ৪৩ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যজোটের ইকবাল সিদ্দিকী (ধানের শীষ) পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট।
গাজীপুর-৪ আসনে বঙ্গতাজ কন্যা আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌকা) ২ লাখ ৩ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৫৮২ ভোট।
গাজীপুর- ৫ আসনে আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি (নৌকা) ২ লাখ ৭ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) পেয়েছেন ২৭ হাজার ৯৭৬ ভোট।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 