News Bangla 24 BD | গাজীপুরে বই বিতরণ উৎসব পালন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

 দেশের অন্যান্য জেলার মতো গাজীপুরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেন। এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু নাসার উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
এছাড়া শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেন জেলা প্রশাসক। এছাড়াও শহরের শহিদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা মো: শহিদুল ইসলাম।
জেলার ৭৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন বেসরকারী বিদ্যালয় ও কিন্ডারগর্টেনসহ পাঁচ লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৬ লাখ ৫০ হাজার বই বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ