News Bangla 24 BD | সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন নবনির্বাচিত এমপিরা।

শপথের পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে। নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

এরআগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা বৃহস্পতিবার সকালে সোয়া ১১ টায় শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নেন আজ।

সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান। তারআগে তিনি নিজেও নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নেন। সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

তবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা শপথ নেননি। বুধবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্ট দল ও জোটের নেতারা। ঐক্যফ্রন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে শনিবারের পর, এমনটাই জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ