প্রধানমন্ত্রীর চা চক্রের অনুষ্ঠানে যাবে না ঐক্যফ্রন্ট
প্রধানমন্ত্রী গণভবনে চা-চক্রের দাওয়াত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ স্টিয়ারিং কমিটির নেতাদের। তবে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে না যাওয়ার বিষয়টি লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন গণফোরামের নেতারা। এ বিষয়ে ড. কামালের চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ঐক্যফ্রন্টের তিন নেতা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল হিসেবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
ঐক্যফ্রন্ট নেতারা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠানের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্টের না যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন ঐক্যফ্রন্টের তিনি সদস্যের প্রতিনিধি দল।
আগামীকাল ২ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সরকার সংলাপ করেছে তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের অনুষ্ঠানে যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ঐক্যফ্রন্ট নেতারা।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 