News Bangla 24 BD | ঢাকার কেরানীগঞ্জে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি -গাজীপুরে কারা মহাপরিদর্শক - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকার কেরানীগঞ্জে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি –গাজীপুরে কারা মহাপরিদর্শক


 কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, কারা কর্মকর্তা-কর্মচারিদের শারীরিক উৎকর্ষ ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারের আন্তরিকতায় রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ অল্প কিছু দিনের মধ্যেই সমাপ্ত হবে এবং কেরানীগঞ্জে ’বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, কারা কর্মকর্তাদের পদোন্নতির জট দূর করে পদোন্নতি ত্বরান্বিত করা হচ্ছে। কারা কর্মকর্তা-কর্মচারিদের বেতন ও মর্যাদা বৃদ্ধির কাজও চলমান রয়েছে। ইতিমধ্যে ৩৬তম বিসিএস নন-ক্যাডার থেকে ডেপুটি জেলার নিয়োগ দেয়া হয়েছে এবং তাদের বুনিয়াদি প্রশিক্ষণ চলমান রয়েছে।
বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার চত্বরে নবীন রিক্রুট কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের ৫৪তম শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মো: ইকবাল হাসান, কারা উপ-মহাপরিদর্শক মো: বজলুর রশীদ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাসহ বিভিন্ন কারাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আরো বলেন, কারাভ্যন্তর হতে জঙ্গী ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পাওে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শৃংখলা ও মানবিকতাকে প্রাধন্য দিয়ে অনিয়ম ও দূর্নীতিকে প্রতিরোধ করতে হবে। তিনি বন্দিদের শৃংখলা রক্ষা করে তাদের প্রতি মানবিক সু-দৃষ্টি প্রদান করার জন্য আহবান জানিয়েছেন।
কারা মহাপরিদর্শক বলেন, বন্দিরা যাতে আত্মকর্মসংস্থান তথা নিজেদের সক্ষম করে তুলতে পাওে সেজন্য তাদের আগের ২৮টি ট্রেডের স্থলে বর্তমানে ৩৮টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কারাভ্যন্তরে বন্দিরা কাজ করে যে অর্থ উপার্জন করছে তার ৫০শতাংশ অর্থ তাদের (বন্দিদের) প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ৫টি কারাগারে এর বাস্তবায়ন করেছি।
এসময় তিনি আরও বলেন, কারাগারকে সংশোধনাগার হিসেবে তৈরির অংশ হিসেবে ধারণক্ষমতা বাড়ানো হয়েছে, কারাবন্দিদের সকালের নাস্তার মেন্যুতে পরিবর্তন আনা হয়েছে এবং এখন থেকে ১৫ দিন অন্তর বন্দিরা তাদের স্বজনদের সাথে ১০মিনিট সময় দেখা করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থী নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মধ্যে সর্ববিষয়ে প্রথম স্থান অধিকারী যশোর কেন্দ্রীয় কারাগারের নবীন মহিলা কারারক্ষী সোনিয়া খানম, দ্বিতীয় স্থান অধিকার করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নবীন কারারক্ষী মো. সুমন আহম্মেদ এবং বেস্ট ফায়ারার ঝালকাঠি জেলা কারাগারের নবীন কারারক্ষী এস এম মুসফিকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন।
৫৪তম প্রশিক্ষণ কোর্সটি ২০১৮ সালের ১২ আগস্ট রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। এ কোর্সে ৩৮জন মহিলা কারারক্ষীসহ ৩১৮জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সেখানে তিনমাস প্রশিক্ষণের পর একই বছরের ১৬ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারা প্রশিক্ষণ কেন্দ্রে অবশিষ্ট প্রশিক্ষণ কাজ শেষ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ