পুলিশের বিশেষ অভিযান, কালীগঞ্জে ওয়ারেন্টভূক্ত ৩৯ আসামী আটক
কালিগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ দিনের হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৩৯ জন আসামীকে আটক করে গাজীপুর আদালতে প্রেরণ করে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে বুলবুল মিয়া ও সাইফুল ইসলামকে আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানান, সোমবার দুপুরের বুলবুল মিয়া ও সাইফুল ইসলাম নামের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও গত ১৫ দিনে পুলিশের ১৭টি ইউনিট পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে এক যুগে অভিযান চালিয়ে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরে আটকৃত ওই আসামীদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের তালিয়া গ্রামের মৃত আতিক মিয়ার ছেলে বুরবুল মিয়া, মোক্তারপুর গ্রামের সামসুদ্দিনেরর ছেলে সাইফুল ইসলাম, নাগরী ইউনিয়নের বিরিন্দা গ্রামের গাজীউর রহমানের ছেলে সাদ্দাম হোসেন, পানজোড়া গ্রামের মৃত পরিমল গমেজের ছেলে নিপু গমেজ, পিপুলিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আমিনুল ইসলাম, হাসেন আলীর ছেলে কারিমুল ইসলাম, পানজোড়া গ্রামের মালেক কাজির ছেলে ইউনুছ কাজী, ভাসানিয়া গ্রামের অপু মৃধা, বাগদী গ্রামের প্রশান্ত ক্রুশ, জর্জ রোজারিও, পৌর ৪নং ওয়ার্ডের টেকপাড়া গ্রামের রনি, র্দূবাটি গ্রামের আবুল হোসেন, তুমুলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের হারুন, দক্ষিণ সোম এলাকার মোছলে উদ্দিন, ভাটিরা গ্রামের হেলাল বেপারীর ছেলে ফরিদ বেপারী, বেতুয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোঃ বাচ্চু, বাহাদুরশাদীর মৃত নাজির উদ্দিনের ছেলে নিয়ামত হোসেন, বেতুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ সোহেল, দক্ষিনবাগ গ্রামের মাছুম, ইশ্বরপুর গ্রামের ছলিমউল্লাহ, জামালপুর গ্রামের মৃত মান্নানের ছেলে রবি ও রায়হান বেপারী, নারগানা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোমেন, দেওপাড়া গ্রামের মৃতঃ আব্দুল হকের ছেলে নেছার উদ্দিন, ছাতিয়ানী গ্রামের আনোয়ার হোনের ছেলে শামিম হোসেন, কাউলিতা গ্রামের ইজ্জত আলীর ছেলে শুক্কুর আলী, বড়গাও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে আবুল হোসেন ও চুয়ারীয়াখোলা গ্রামের শফিউদ্দিন কাজীর ছেলে কাজল কাজী, জাঙ্গালিয়া গ্রামের ইলিয়াছ সরকার, বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকার আওলাদ হোসেন, চট্রগ্রামের মিজানুর রহমান ও আবদুল্লাহ আল বিন জানিসহ মোট ৩৯ জনকে আটক করে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 