News Bangla 24 BD | জামায়াত নিষিদ্ধের জন্য বিশেষ সময়ের প্রয়োজন নেই: কাদের
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জামায়াত নিষিদ্ধের জন্য বিশেষ সময়ের প্রয়োজন নেই: কাদের


যুদ্ধাপরাধী দল জামায়াত নিষিদ্ধ করার জন্য সব সময়ই উপযুক্ত, বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, জামায়াত নিষিদ্ধ করার জন্য সব সময়ই উপযুক্ত। কিন্তু এখানে আদালতের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, একটা কনস্টেইন্ট আছে। আদালতের একটা ভারডিক্টের ব্যাপার আছে। সেটাকে তো আমরা উপেক্ষা করতে পারি না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। বিচার বিভাগ একটা সিদ্ধান্ত নেয়ার আগেই আমি তো সেটাকে ভায়োলেট (অমান্য) করতে পারি না।আদালতের রায়ের আগেই এ বিষয়ে সরকার কিছু করতে পারে না।

প্রসঙ্গত, অতিসম্প্রতি জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ ও দলটির গুরুত্বপূর্ণ নেতা মজিবুর রহমান মঞ্জুর বহিস্কারের পর জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংস্কারের দাবি জোরালো হয়।একাত্তরের ভূমিকার জন্য দলটির পক্ষ থেকে জাতির কাছে ক্ষমতা চাওয়ার দাবি উঠে।সেই সঙ্গে জামায়াত বিলুপ্ত হয়ে নতুন সংগঠন করার বিষয়টিও সামনে চলে আসে।পাশাপাশি জামায়াত নিষিদ্ধের দাবিও উঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ