News Bangla 24 BD | গাজীপুরে ৩শ ক্যান বিয়ারসহ মহিলা গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প ১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!

গাজীপুরে ৩শ ক্যান বিয়ারসহ মহিলা গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
বুধবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন দক্ষিণ পালের পাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পাীর কোম্পানী কামান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন দক্ষিণ পালের পাড়া জনৈক হযরত পালোয়ান এর বসত বাড়ী সাকিনস্থ ধৃত আসামী মরিয়ম বেগম এর ভাড়াটিয়া ঘরে অভিযান পরিচালনা করে। ধৃত আসামী ১। মরিয়ম বেগম(৩০), স্বামী-মোঃ ফয়সাল হাওলাদার, সাং-দক্ষিন লক্ষীপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-সাং-দক্ষিন পালের পাড়া(হযরত পলানের বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুরকে হাতে নাতে গ্রেফতার করে। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর বসত ঘর তল্লাশী করে আসামী ১। মোসাঃ মরিয়ম বেগম(৩০) এর বসত ঘরের খাটের নীচ হইতে ৩০০(তিনশত) ক্যান বিয়ার এবং ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩০০(তিনশত) ক্যান বিয়ার যার গায়ে ইংরেজীতে ঐঙখখঅঘউওঅ. অষপ.১৬.৮% ঠঙখ. ৩৩০সষ সহ অন্যান্য লেখা আছে এবং বিয়ার গুলি ঐঙখখঅঘউ এর তৈরী। উদ্ধারকৃত মাদক সর্বমোট ৩০০(তিন শত) টি ক্যান যা পরিমান ৩০০দ্ধ৩৩০এমএল=৯৯ লিটার ৯৯০০০ মিলি লিটার, যার মোট মূল্য অনুমান ৩০০দ্ধ৫০০/- ১,৫০,০০০.০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে বিদেশী তৈরী বিয়ার নিজ হেফাজতে বেআইনী ভাবে রেখে অপরাধ করিয়াছে। অবৈধভাবে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)সারনি ২৪(খ) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ