News Bangla 24 BD | মাদক সন্ত্রাস জঙ্গীবাদ ও অপরাধীদের সাথে আপোষ নয়-ওসি এমদাদ হোসেন, কোনাবাড়ি - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মাদক সন্ত্রাস জঙ্গীবাদ ও অপরাধীদের সাথে আপোষ নয়–ওসি এমদাদ হোসেন, কোনাবাড়ি


সাধারণ মানুষের একজন প্রকৃত বন্ধু ও দেশ প্রেমিক পুলিশ কর্মকর্তার নাম মোঃ এমদাদ হোসেন। যিনি বর্তমানে কর্মরত রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায়। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর তারিখে তিনি অফিসার্স ইনচার্জ হিসেবে ওই থানায় যোগদান করেন। তার যোগদানের পূর্বে কোনাবাড়ি এলাকা ছিল মাদক, সন্ত্রাস ও চোর-ছেচ্চরদের আখড়া। কোনাবাড়ি থানা ঘোষণার পর তিনি ওই থানায় যোগদানের পর থেকে মাদক কারবারি, সন্ত্রাসী ও চোর- ছেচ্চররা হয়ে উঠে ভীতসন্ত্রস্ত। সংকুচিত করে ফেলে তাদের কাজ-কর্ম। নেশাখোর, অস্ত্রধারী সন্ত্রাসী এবং নানা প্রকার অপরাধীরা ওসি এমদাদ হোসেনের নাম শুনেই ছাড়তে শুরু করে এলাকা। ফলে কোনবাড়ি হয়ে উঠে সাধারণ মানুষের জন্য শান্তির জনপদ। এখন নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই নির্বিগ্নে পথ চলতে পারে বিসিক শিল্প নগরী কোনাবাড়িতে। যে কোন ফরিয়াদির পাশে সত্যের পথে পাওয়া যায় ওসি এমদাদ হোসেনকে।
কোনাবাড়িবাসীদের সাথে কথা বলে জানা যায়- কোথাও আগুন লাগলে, কেউ বিপদে পড়লে কিংবা সন্ত্রাসীদের কাছে জিম্মি হলে খবর পাওয়া মাত্রই ওসি এমদাদ হোসেন চলে যান ঘটনাস্থলে। সেবা দেন ভুক্তভোগিকে। তার অতন্ত্র পাহাড়ায় কোনবাড়ির রাস্তা-ঘাটে অপরাধ প্রবনতা নেই বলল্লেই চলে। গার্মেন্টস কর্মীরা অবাধে তাদের জান-মালের নিরাপত্তা নিয়ে পথ চলতে পারে। এছাড়া স্থানীয় সকল সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাকে পাওয়া যায় সর্বাগ্রে। ফলে কোনাবাড়ির সর্বত্র সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়েছে তার সুনাম। তিনি দ্রুত সময়ের মধ্যেই পলাতক আসামীদের খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করেন। তার কর্মকান্ডে এলাকাবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীসহ সর্বস্তারের জনগণ অভিভাদন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তাকে।
এদিকে ওসি এমদাদ হোসেন এ প্রতিবেদককে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেমতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। আর আমিও সে আঙ্গিকেই কাজ করে যাচ্ছি। কেননা- মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল না করতে পারলে আমাদের আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে। কাজেই মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে আপোষ নয়।
আরেকটি বিষয়ে ওসি এমদাদ হোসেন জানান- কোনবাড়িতে একটি চক্র অবৈধ গ্যাস ব্যবসায় মত্ত। তারা নতুন নতুন ঘর-বাড়ি তৈরী হলেই সেখানে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে। বিনিময়ে রাইজার প্রতি হাতিয়ে নেয় লাখ টাকা। শুধু তাই নয়, তারা গ্যাস কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে আবার মাসওয়ারি চুলা প্রতি ৮ শত টাকা হিসেবে গ্যাস বিলও উত্তোলন করে এবং ভাগ বাটোয়ারা করে খায়। এ বিষয়ে কোনাবাড়ি থানা পুলিশ বাধা দিলে গ্যাস চোরেরা থানা পুলিশকে রাইজার প্রতি ২৫ হাজার টাকা উৎকোচ প্রদান করার প্রস্তাব দেয়। ওই উৎকোচ প্রদানের প্রস্তাব দেয়ায় পুলিশ কয়েকজন গ্যাস চোরকে আটক করে। সেই থেকে চক্রটি কোনাবাড়ি পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করতেও কুন্ঠাবোধ করছেনা।
অনুসন্ধানে জানা যায়- কোনবাড়ির কুদ্দুস নগরস্থ পুকুর পাড়ের শান্তকে পুলিশ ইতিপূর্বে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে গ্রেফতার করে। এ ছাড়া শাহ আলম, নজরুল ইসলাম, রুহুল আমিন, সোলায়মান, জাহাঙ্গীর, কাউসার, হেলাল উদ্দিন ও ফারুকগং কোনবাড়িতে গ্যাস চুরির সাথে জড়িত। তাদের সাথে রয়েছে কতিপয় প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যাক্তি। যাদের খুঁটির জোরে ওরা গ্যাস অফিসের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে গ্যাস চুরি করে পার পেয়ে যাচ্ছে।
তিনি তার দায়িত্ব ও কর্তব্য যাতে সততার সাথে পালন করতে পারেন, সে জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ