গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক: ৩
কাশেম খান কোনাবাড়ী প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর এলাকার কোনাবাড়ী থানার অফিসার ইনচার্র্জ(ওসি) এমদাদ হোসেনর এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
গত সোমবার এ অভিযান পরিচালনা করে ১) ডিপজল ২) মোঃ কামরুল হাসান ৩) মোঃ রুবেল বেপারীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এদিকে ওসি এমদাদ হোসেন এ প্রতিবেদককে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেমতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। আর আমিও সে আঙ্গিকেই কাজ করে যাচ্ছি। কেননা- মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল না করতে পারলে আমাদের আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে। কাজেই মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে আপোষ নয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 