News Bangla 24 BD | উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের ৪ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের ৪ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের ৪ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন অফিসসহ সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকতাদের কাছে এ মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এ সময় সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনীত এ্যাডঃ আব্দুর রশীদ,স্বতন্ত প্রার্থী জে এম রশীদুল আলম রশীদ, ভাইস চেয়ারম্যান পদে রাশীদুর রহমান রাসেল, নুরে আলম বিপ্লব, পলাশ কুমার বিশ^াস, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা, মাহফুজা খাতুন, আরতী দত্ত ও তহুরা খাতুন। এছাড়াও অন্যান্য উপজেলায় উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আগামী ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ৮ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ