ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নির্বাচন বৃহস্পতিবার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নির্বাচন বৃহস্পতিবার। এ জন্য বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন সংশ্লিষ্ট এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ও প্রধান সংযোগ সড়কে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে ইসি সূত্রে জানা গেছে। এ ছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও ডাক বিভাগের গাড়ি এই নির্দেশনার বাইরে থাকবে।
ইসির কর্মকর্তারা জানান, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল করতে পারবে না।
এ ছাড়া নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সিটি কর্পোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে ওই পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আড়াই বছর পর ২০১৭ সালের ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ডিএনসিসির মেয়র আনিসুল হক লন্ডনে মারা যান। এতে করে আসনটি শূন্য হয়ে পড়ে। অন্যদিকে দুই সিটিতে ২০১৭ সালে ১৮টি করে ৩৬টি নতুন ওয়ার্ড যুক্ত হয়। আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত সময়ের এক বছর পর গত ২২ জানুয়ারি দুই সিটির তফসিল ঘোষণা করে ইসি।
ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন। আর উত্তরে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৯ হাজার ৩৫ ও নারী ২ লাখ ৮২ হাজার ৬৪৯ জন।
দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন । এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ ও নারী ২ লাখ ৩২ হাজার ৯৪ জন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 