News Bangla 24 BD | বিএনপি নির্বাচনে অংশ নেয়াদের বহিষ্কার করা হলেও মাঠের কর্মীরা থেমে নেই- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিএনপি নির্বাচনে অংশ নেয়াদের বহিষ্কার করা হলেও মাঠের কর্মীরা থেমে নেই- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বিএনপি যেভাবে একের পর এক নির্বাচন বয়কট শুরু করেছে, তাতে আগামী জাতীয় নির্বাচনে  বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নেতাকর্মীরা অংশ নিচ্ছে। অংশ নেয়াদের বহিষ্কার করা হলেও মাঠের কর্মীরা থেমে নেই।মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য কথা বলেন।

তিনি বলেন, রাআজনীতি জোয়ার ভাটার মতো। আমরা আছি, কাল নাও থাকতে পারি। একটি রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকবে এমন অহমবোধ থাকা উচিত নয়।

২০০১ সালের ঢাকা সিটি নির্বাচনের চেয়ে ডিএনসিসির উপনির্বাচন ভালো হয়েছে বলে মন্তব্য করে কাদের বলেন, ২০০১ সালে ১০ শতাংশ ভোট নিয়ে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার এতকিছুর পরও তুলনামূলক উপস্থিতি অনেক বেশি ছিল। তাই সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ