কালীগঞ্জে কবর থেকে লাশ উত্তোলন
গাজীপুরের কালীগঞ্জে ২ মাস ১৯ দিন পর ময়না তদন্তের জন্য সোমবার সকালে নুরুল হক অশ্রু (৬৫) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসানের উপস্থিতিতে মুনশুরপুর বাইতুন নুর হাজিফিয়া মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে সামাজিক কবরস্থান থেকে ওই নিহতের ব্যক্তির গলিত লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার দুপুরে নুরুল হক অশ্রুর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল জব্বারের ছেলে নিহত নুরুল হক অশ্রু। বেআইনি ভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যা সংঘটন ও হুমকি প্রদর্শনের অপরাধে এই বছরের ১৪ ফেব্রুয়ারি মুনশুরপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে মো. আব্দুল হাই আজিজুল আল-আমিন বাদী হয়ে ১১জনের নামে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৩ গাজীপুর এর সিআর মামলা নং ৩৭/১৯, স্মারক নং ৯৪৯/১৯ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত ৪ মার্চ ওই নিহতের গলিত লাশ কবর থেকে উত্তোলন করার জন্য আদেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে গতকাল সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নুরুল হক অশ্রুর লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেছেন পুলিশ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 