News Bangla 24 BD | সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করবেন হার্ট স্পেশালিস্ট ড. ফিলিপ কোহ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করবেন হার্ট স্পেশালিস্ট ড. ফিলিপ কোহ


‘জীবন শঙ্কায়’ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে হার্ট স্পেশালিস্ট ড. ফিলিপ কোহ সিয়াম সুন ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানা গেছে। সোমবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছে তার পরিবারের সদস্যসহ চিকিৎসা বোর্ড।

এর আগে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দুপুরে সংবাদ ব্রিফিংয়ে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠির পরামর্শেই তাকে সিঙ্গাপুরের নেওয়ার সিদ্ধান্ত হয়। উনারা (দেবী শেঠি) বলেছেন কাদেরের বিভিন্ন রকম জটিলতা হতে পারে। এখন যেহেতু রিলেটিভলি অনেক সেফ পজিশনে আছে (ওবায়দুল কাদের) আপনাদের যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে (বিদেশে নেওয়ার) তাহলে দিস ইজ দ্য অপটিমাল টাইম টু শিফট হিম। পরে যদি এরচেয়ে আরো জটিলতা তৈরি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। তিনি (ডা. দেবী) বলেন, এখন যদি আপনা নিতে চান তাহলে আমারও অ্যাডভাইস হবে যে আজকে দিনে উনাকে শিফট করার।’

আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। সেইসঙ্গে কিছু নেতাকর্মীও রয়েছেন। এছাড়া বিএসএমএমইউতে যেসব চিকিৎসক ওবায়দুল কাদেরর চিকিৎসার দায়িত্বে ছিলেন তারাও তার সঙ্গে সিঙ্গাপুরে গেছেন।

উল্লেখ্য, রোববার সকালে বুকে ব্যথা অনুভূত হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নেওয়া হয় বিএসএমএমইউ-তে। পরে তাৎক্ষণিকভাবে পরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। তখন তাকে ভেন্টিলেশনে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) রাখা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ