News Bangla 24 BD | আগামী কয়েক দিনের মধ্যে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

আগামী কয়েক দিনের মধ্যে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি


গুরুতর অসুস্থ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, শরীরে রয়েছে কিছু ইনফেকশনও। এসব সমস্যা নিয়ন্ত্রণে এনে আগামী কয়েক দিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী। তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমন্বয়ে উন্নতি দিকে।’

ওবায়দুল কাদেরের চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে ডা. আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর সেখানে জরুরি ভিত্তিতে একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন কার্ডিওলজিস্ট ডা. কোহে ফিলিপ, কার্ডিওথোরাসিক সার্জন ডা. শ্রীবাস্তব কুমার স্বামী, ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডা. অশোক কুমার, একজন কিডনি বিশেষজ্ঞ এবং একজন আইসিইউ বিশেষজ্ঞ। এরা পাঁচজন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মঙ্গলবার সকালে তারা বাংলাদেশ থেকে যাওয়া চিকিত্সক ও ওবায়দুল কাদেরের স্বজনদের সঙ্গে বসেন। সেখানে তারা জানান, গত দুইদিন বাংলাদেশে যে চিকিৎসা দেয়া হয়েছে তা যথাযথ ছিল। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে দেশবাসীর কাছে তার জন্য দোয়াও চান এই চিকিৎসক।

এ বিভাগের অন্যান্য সংবাদ