গাজীপুরে শিশু ধর্ষনের অভিযোগে রিকশা চালক গ্রেফতার
গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের তালটিয়া এলাকায় ১২বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুর থেকে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ। এর রাগে এ ব্যাপারে মেয়ের মা বাদি হয়ে ফারুককে আসামি করে সোমবার রাতে পূবাইল থানা মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত মো: ফারুক (৩৫) দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার শিবনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে তালটিয়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই এলাকায় রিকশা চালায়।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া মামলার বরাত দিয়ে ওসি বলেন, ভিকটিমের পরিবার মেয়েকে নিয়ে তালটিয়ার শাহজাহান চিশতীর বাড়ীতে ভাড়া থেকে মা-বাবা দুজনই রাজযোগালীর কাজ করেন। ফারুক (৩২) একই বাড়ীতে ভাড়া থেকে অটো রিকশা চালায়। সোমবার দুপুরে রিকসা চালক ফারুক ওই শিশুটিকে পাশ্ববর্তী একটি বিল্ডিংয়ের খালি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মঙ্গলবার ভিক্টিমকে স্বাস্থ্যপরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
ভিকটিমের মা জানান, আমাদের অভাবের সংসার আমরা ভাড়া থেকে স্বামী স্ত্রী দুজনই যোগালী কাজ করি। প্রতিদিনের মতো গত সোমবার মেয়েকে বাসায় রেখে কাজে যাই। সোমবার দুপুরে ফারুক আমার মেয়েকে মিথ্যা কথা বলে পাশ্ববর্তী মান্নানের বাড়ীর দ্বিতীয় তলার খালি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ের ডাক চিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসলে আসামী কৌশলে পালিয়ে যায়। ভিকটিমের বাড়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার দেবীগঞ্জ গ্রামে। খবর পেয়ে মেয়েকে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় উদ্ধার করা হয় এবং থানায় মামলা দায়ের করা হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 