News Bangla 24 BD | সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি


বুধবার দুপুরে দ্বিতীয় বারের মত ব্রিফ করেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শরীরের সব অর্গান কাজ করছে। প্রতিদিন তার অবস্থার উন্নতি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।

এ সময় ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর একেএম আজম ও আতাউর রহমান, ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন, ডিবিসি নিউজ চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, অগ্রণী এক্সচেঞ্জ এর সিইও মো. শরিফুল ইসলামসহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। পর দিন সোমবার ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে

এ বিভাগের অন্যান্য সংবাদ