News Bangla 24 BD | ঝিনাইদহে ৪ দিন ব্যাপী ‘আমাদের শহর, আমরা গড়ি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে ৪ দিন ব্যাপী ‘আমাদের শহর, আমরা গড়ি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


All-focus
All-focus

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্য সম্মত শহর গড়তে ঝিনাইদহে ৪ দিন ব্যাপী ‘আমাদের শহর, আমরা গড়ি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, থাইল্যান্ডের কমিউনিটি আর্কিটিক্টেস নেটওয়ার্কের স্থপতি মি. ন্যাড, মি.মুয়াং, মিস. পোলায়, স্থপতি খোন্দকার হাসিবুল কবির, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, মানবাধিকার কর্মী আমিনুর রহমান, এলাইভ’র মেহেদি মাসুদ, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে কো-ক্রিয়েশন আর্কিটেক্টস ও এলাইভ’র আয়োজনে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মশালায় শহরের বিভিন্ন এলাকার ১১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকার, কমিউনিটি, নদীপাড় ঘুরে তা উন্নয়নে নানা পরামর্শ প্রদাণ করেন। সেই সাথে ওইসব এলাকার বাসিন্দাদের নানা বিষয়ে পরামর্শ প্রদাণ করেন। কর্মশালায় আগতরা শহরের নানামূখী উন্নয়নে জরিপ করেন এবং পৌরসভার সহযোগিতায় তা বাস্তবায়ন করা হবে বলে জানায় আয়োজকরা। উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভা, কো-ক্রিয়েশন আর্কিটেক্টস ও এলাইভ’র পক্ষ থেকে গত বছরে জমি আছে ঘর নাই প্রকল্পের মাধ্যমে ৪৭ জনকে ২ তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। এরপর থেকে জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা জমি আছে ঘর নাই প্রকল্পের মাধ্যমে ১ লাখ টাকায় পাকা ঘর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ