News Bangla 24 BD | কালিগঞ্জে মাদক বিরোধী সভায় ৪ ব্যবসায়ীর আত্মসমর্পন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কালিগঞ্জে মাদক বিরোধী সভায় ৪ ব্যবসায়ীর আত্মসমর্পন


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী সভায় স্থানীয় ৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেছেন। রোববার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতনতা মূলক এ সভায় তারা আত্মসমর্পন করেন।
এরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের বড়নগর গ্রামের আহসান উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৬), সামসুদ্দিনের ছেলে সাইফুদ্দিন (২২), ভাতগাতী গ্রামের উসুন আলীর ছেলে আব্দুল আজিজ (২৫), চৌড়া নয়াবাড়ি গ্রামের মজিদ সরকারের ছেলে ফারুক সরকার (৩২)।
পৌরসভার ৬নং ওয়ার্ডের মাদক বিরোধী কমিটি আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ। এ সময় থানার ওসি স্বাভাবিক জীবনে ফিরে আসা ৪ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে বরণ করে নেন। অন্যদের মধ্যে স্থানীয় এলাকাবাসী ও থানার উপ-পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ