গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
“দুর্যোগ মোকাবিলার প্রস্ততি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি” এই প্রতিপাদ্য বিষয়ে রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন নাটমন্দিরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের আলোাচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। গাজীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসতিয়াক হোসাইন উজ্জলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। ভুমিকম্প ও অগ্নিকান্ড করনীয় বিষয়ে রানী বিলাস মনি সরকারী বালক বিদ্যালয়ে মহড়া ও জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়। গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আবু নাসার উদ্দিন,অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা ত্রাণও পুণবাসন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ফায়ার সার্বিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মোঃ আক্তার উজ্জামান, রেডক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মোঃ নুরুল ৃইসলাম প্রমুখ ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 