গাজীপুরে ২৫ লাখ টাকার লুটকৃত ফেব্রিক্স উদ্ধার,গ্রেফতার-৪
চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরে একটি পোশাক কারখানায় কভার্ডভ্যানে করে পরিবহনের সময় লুন্ঠিত মালমালসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে কাভার্ডভ্যান কোম্পানীর ম্যানেজার মোসলেহ উদ্দিন কায়সার বাদি হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহনগরীরর কোনাবাড়ি থানার হরিনাচালা পারিজাত এলাকার আ: রহিমের ছেলে বাবুল হোসেন (৪০), ঝালকাঠির জেলার নলছিটি থানার হদুয়া এলাকার এনামুল হকের ছেলে আল আমিন (২৫), আল আমিনের বাবা (স্থানীয় মৌজালী খানের ছেলে) এনামুল হক (৫২) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পূর্ব বাসাইল এলাকার আজিজুর রহমানের ছেলে শাহ আলম (৪০)।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর একটি ট্রান্সপোর্ট কোম্পানীর কভার্ডভ্যানযোগে ২৫ লাখ টাকা মূল্যের ২৫৩ ফেব্রুক্সি রোল গার্মেন্টস মালপত্র (ইন্টারলাইনিং ফিউজিং) গাজীপুরের মাওনা এলাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু নির্ধারিত সময়েও ভ্যানটি গন্তব্যে না পৌঁছানোয় বিভিন্নস্থানে সন্ধান করতে থাকে ট্রান্সপোর্ট কোম্পানীর ম্যানেজার মোসলেহ উদ্দিন কায়সার। এ সময় ভ্যানের চালক উজ্জল হোসেনের ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে ১লা মার্চ ওই ক্যাভার্ড ভ্যানের চালক মোঃ উজ্জল হোসেন ও ক্যাভার্ড ভ্যানের মালিক মোঃ নাজমুল হাসান আমাকে মোবাইল ফোনে জানায় যে, চট্টগ্রাম হইতে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হইয়া
১ মার্চ সন্ধ্যা অনুমান ৬টার সময় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় পৌছানোর পর ক্যাভার্ডভ্যানের হেলপার পলাশ মন্ডল ভ্যানচালক মোঃ উজ্জল হোসেনকে সেভেনআপ’র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য সেবন করাইয়া অজ্ঞান করার পর রাস্তার পাশে নাওজোড় নামক স্থানে ফেলে ক্যাভার্ডভ্যান টি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ক্যাভার্ড ভ্যানের মালিক গত ৫ মার্চ অভিযোগ করেন। পরে বাসন থানা পুলিশের সহায়তার ক্যাভার্ড ভ্যানটি খোঁজাখুজি করে ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর থানাধীন সফিপুর আনসার ক্যাম্পের ৩নং গেইটে পশ্চিম পাশে রাস্তায় খালিজায়গায় পরিত্যক্ত অবস্থায় খালি ক্যার্ভাডভ্যানটি উদ্ধার করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারী ও মামলার আসামি বাবুল ও এনামুলকে কোনাবাড়ী হইতে বাসন থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা জানায় লুটকৃত মালামাল ঢাকার কোতয়ালী থানার ইউনুছ ম্যানশন চিত্তরঞ্জন এভিনিউ সদরঘাট এলাকায় রুজী এন্টারপ্রাপইজ’র মালিক আব্দুস সালামের কাছে বিক্রি করে দেয়া হয়। পরে ৯মার্চ আব্দুস সালামের গোডাউনে সামনের বারান্দা ২২৩(দুইশত তেইশ) রুল ইন্টারলাইনিং (ফিউজিং), যাহার মোট মূল্য প্রায় ২০ লাখ টাকা। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 