স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক প্রগতিশীল সৃজনশীল করে গড়ে তুলবে – গাজীপুরে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরীতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য। স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বিশেষ করে শিশু কিশোর ও যুবাদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িতকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে গড়ে তুলতে।
তিনি গতকাল রবিবার গাজীপুরের মৌচাকে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো জাম্বুরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতোমধ্যে নি¤œ-মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। পেয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রায় নেতৃত্বদানের জন্য আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে আমি স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহবান জানাই।
তিনি বলেন, স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। স্কাউটরা সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্যপালন করতে এবং সর্বদা একে অপরকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কাউট আন্দোলনে যোগদান করে। সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড, বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ, জলবায়ূ উষ্ণতারোধে জনসচেতনতা তৈরী, বন্যা, ঘুর্ণিঝড়, ভবনধ্বস ও অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে।
স্কাউটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন তোমাদের এ সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃতি লাভ করবে বলে আমি আশা করি। তোমাদের অবস্থান হবে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে। অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমে দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ সব সময় জাগ্রত রাখতে হবে। নিজেরা ভাল কাজ করবে এবং অন্যদেরকেও ভাল কাজে অংশগ্রহণের আহবান জানাবে। আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। এ জন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে।
তিনি বলেন স্কাউট জাম্বুরী শত বছরের রোভারিং চেতনাকে উজ্জীবিত করার পাশাপাশি দেশে রোভার স্কাউটিংয়ের সম্প্রসারণ, ভাতৃত্ববোধ ও সৌহার্দের বন্ধনকে আরো সৃদৃঢ় করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। বহিঃবিশ্বে স্কাউটদের সাথে কাঁধ মিলিয়ে আমাদের স্কাউটরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরো অবদান রাখবে এটাই সকলের প্রত্যাশা।
এর আগে রাষ্ট্রপতি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এসে পৌঁছলে স্কাউট নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। স্কাউট নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্কাউটের স্কার্ফ, ব্যাচ, ওয়াগেল ও টুপি পরিয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জাম্বুরী চিফ ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি আখতারুজ জামান খান কবির প্রমুখ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। পরে তিনি জাম্বুরী তাঁবু এলাকা পরিদর্শন করেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 