কালীগঞ্জে ভোট গ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মশালা
কালীগঞ্জ প্রতিনিধি ঃগাজীপুরের কালীগঞ্জে ভোট গ্রহণকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ও নিকস’র সহযোগীতায় জেলার কালীগঞ্জ উপজেলার ৯০টি ভোট কেন্দ্রের ৯০ জন প্রিজাইডিং, ৫৩৮ জন সহকারী প্রিজাইডিং ও ১০৭৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধূরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর প্রমুখ। উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আ’লীগ মনোনীত মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী এ্যাড. মাকসুদুল আলম খান মাসুদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এখন শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী শর্মিলা রোজারিও (ফুটবল) এবং শর্মিলী দাস মিলি (কলস) প্রতিদ্বন্ধিতা করছেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 