টঙ্গীতে গার্মেন্টস শিল্পের জন্য চাকুরীর মেলা
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে ব্রাকের উদ্যোগে গার্মেন্টস শিল্পের জন্য চাকুরীর মেলা মঙ্গলবার টঙ্গীর হোসেন মাকের্ট এলাকায় ফেন্ডস অব ফ্যামিলি কনভেনশন সেন্টারে ব্রাক এসডিপি ও ইউডিপি এর যৌথ উদ্যেগে প্রশিক্ষিত পোশাক শ্রমিকদের দক্ষতা যাচাই ও কর্মসংস্থানের জন্য চাকুরীর মেলার আয়োজন করা হয়েছে। চাকুরীর মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়। মেলায় বিভিন্ন গার্মেন্টসের চাকুরী দাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে প্রশিক্ষিত পোশাক শ্রমিকদেরকে কারখানায় নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করে দেয়ার আশ^াস দেন। ব্রাকের এস,ডি,পি ও ইউ,ডি,পি এর যৌথ উদ্যেগে প্রতি দুই মাস অন্তর অন্তর ৮০জন অদক্ষ জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থানের জন্য উপযোগী করে গড়ে তুলে এই চাকুরীর মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশন পিআরও ডাক্তার সেলিম শেখ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার কে এম মজিবুল হক, হেড অব প্রোগাম ব্রাক এস,ডি,পি, আহম্মেদ তানভির আনাম, ম্যানেজার প্রোগ্রাম হেড রেজভিনা পারভীন, ডেপুটি ম্যানেজার এম. জে সোহেল, ম্যানেজার ইউডিপি, টঙ্গী মো: রিয়াজ উদ্দিন, ম্যানেজার ইউডিপি গাজীপুর, শামীম আল মামুন, বিয়েলাটেক্স এইচআর ম্যানেজার আলেহা বেগম, ডা: শম্মী শাহাসহ প্রায় ২৫টি গার্মেন্টস এর কর্মকর্তাবৃন্দ ও ব্রাক এর উর্দ্ধতন কর্মকতা এবং প্রশিক্ষিত পোশাক শ্রমিকরা।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 