News Bangla 24 BD | গাজীপুরে ৩০০বোতল ফেন্সিডিলসহ আটক:১ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

 গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে ৩শ বোতল ফেন্সিডিলসহ ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে সংশ্লীষ্ট থানা পুলিশ। ফরহাদের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর চকপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর জানান, দিনাজপুর থেকে একটি ট্রেনে প্লাস্টিকের বস্তায় করে ফেন্সিডিল নিয়ে ঢাকা নিয়ে যাচ্ছে ফরহাদ, এমন সংবাদের ভিত্তিতে সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তার পিছু নেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের গতি কমলে বস্তাটি ট্রেন থেকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ৩শ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ