করলোজাম্বুরীতে অংশগ্রহণকারীরা উপহার বিনিময়য়ের মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করলো
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় ৮ থেকে ১৪ মার্চ, ২০১৯ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী বাস্তবায়িত হচ্ছে। আজ জাম্বুরীর ৫ম দিনে ভোরের পাখি, তাঁবু কলা, পাইওনিয়ারিং ও প্রাথমিক প্রতিবিধান, সাধারণ জ্ঞান, গ্রীন ডিবেট, উডব্যাজ রিইউনিয়ন ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। স্কাউট আজ পাশের বাড়ি ভেঞ্চারে অংশগ্রহণ করে। পাশের বাড়ি হল জাম্বুরীতে অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দমূলক কার্যক্রম। জাম্বুরীর ৫ম দিন (১২ মার্চ) নির্দিষ্ট সময়ের একটি ইউনিট অন্য একটি ইউনিটের আতিথেয়তা গ্রহণ করবে এবং একই সাথে স্কাউটরা সকলের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব তৈরিসহ নিজেদের হাতে তৈরি করা উপহার বিনিময় করে। এই ভেঞ্চার শুরুর আগে সংশ্লিষ্ট ডাইরেক্টর বা তার প্রতিনিধি ভিলেজ ও সাব ক্যাম্প অফিসিয়ালগণকে জানিয়ে দেন কোন ইউনিট কোন ইউনিটে যাবে। এই ইভেন্টের মাধ্যমে এক জেলার স্কাউট অন্য জেলার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করে। এ ছাড়াও স্কাউটদের নেতৃত্ব ও সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের ভাবনা ও স্বপ্নগুলো উপস্থাপনের সুযোগদানের জন্য গ্রীণ ডিবেট এর আয়োজন। এই ভেঞ্চারে যোগদানের জন্য স্কাউটদেরকে ক) এসডিজি উন্নয়নের মূল সোপান, খ) যোগ্য নেতৃত্বের জন্য স্কাউটিং, গ) শিল্পায়ন ও পরিবেশ ও ঘ) জেনেটিক্যাল ফুড বনাম ন্যাচারাল ফুড এর বিষয় সম্পর্কে ভিলেজভিত্তিক বিতর্ক অনুষ্ঠিত হয়। ভিলেজভিত্তিক অংশগ্রহণকারীদের থেকে বাছাই করে চূড়ান্ত অংশগ্রহণকারী মনোনয়ন করা হয়। জাম্বুরীর ৫ম দিন (১২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরিনায় গ্রীন ডিবেট অনুষ্ঠিত হয়। এছাড়াও আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরিনায় শতবর্ষ উডব্যাজ গ্যাদারিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মো. মহসিন এর সভাপতিত্বে শতবর্ষ উডব্যাজ গ্যাদারিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. শাহ মোহাম্মদ ফরিদ, উপদেষ্টা, বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি প্রফেসর ডা. সৈয়দুল ইসলাম মল্লিক, সভাপতি, অ্যাডাল্ট রিসোর্সেস বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস। বিগত ১১ মার্চ (সোমবার) সন্ধ্যা ৬.৩০ টায় সৈয়দ নজরুল ইসলাম এবং ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী ভিলেজে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। সৈয়দ নজরুল ইসলাম ভিলেজ ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. এনামুর রহমান, এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ কামাল, সিনিয়র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী ভিলেজ ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল করিম, উপদেষ্টা, বাংলাদেশ স্কাউটস। সভাপতিত্ব করেন মো. আলমগীর, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। অদ্য ১২ মার্চ সন্ধ্যা ৬.৩০ টায় তাজউদ্দীন আহমদ এবং এএইচএম কামারুজ্জামান ভিলেজে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হবে। তাজউদ্দীন আহমদ ভিলেজ ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরহাদ হোসেন, এমপি, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ফয়েজ আহম্মদ, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। এএইচএম কামারুজ্জামান ভিলেজ ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. জাকির হোসেন, এমপি, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি মো. আকরাম-আল-হোসেন, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 