ঝিনাইদহ প্রেসক্লাব ঝিনুকদহ ভাষা পরিষদের সংবাদ সম্মেলন
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
অগ্নিঝরা মার্চে ৭ বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের স্মরণে ঝিনাইদহে ৭ হাজার জাতীয় পতাকা বিতরণের কর্মসূচী শেষ হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৭ বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের স্মরনে গত ১৩ মার্চ ঝিনাইদহের বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করা হয়। কর্মসূচীর এই ক’দিনে বিভিন্ন যানবাহন, সাধারণ মানুষের মাঝে পতাকা বিতরণ করা হয়। বুধবার ‘পতাকা বিপ্লব’ নামের এ কর্মসূচী শেষ হয়। সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে দেশব্যাপী ৫০ হাজার পতাকা বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। এ সময় ঝিনুকদহ ভাষা পরিষদ’র প্রধান উপদেষ্টা নিলুফা এহসান, উপদেষ্টা এহসানুর রহিম, সভাপতি গাউস গোর্কি, সহ-সভাপতি মতিউর রহমান, মল্লিকা পারভীন, রাকিব উদ্দিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ আল জামী লিসন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
গাজীপুরে বিক্রি কমে যাওয়ায় পত্রিকা হকারদের চলছে দুর্বিষহ জীবন
কাপাসিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 