News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের হাতে এক ছিনতাইকারী আটক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে র‌্যাবের হাতে এক ছিনতাইকারী আটক


প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাইতেছিল। ছিনতাই দলের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত ২৩.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন উত্তর সালনা এলাকায় একটি সংঘবর্ধ ছিনতাইকারী দল ছিনতাই এর উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন উত্তর সালনা সাকিনস্থ কলোনী মাঠের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ শাহীন(২৩), পিতা-মোঃ জহিরুল ইসলাম, সাং-দক্ষিণ ভাওরাইদ, ওয়ার্ড নং-২৩, থানা- সদর, জিএমপি, গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে আসামী এবং ০১ (এক) মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে এবং তার সহযোগীরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার নিয়মিত উত্তর সালনা এলাকাসহ গাজীপুরের বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ