News Bangla 24 BD | গাজীপুরে প্রবীণদের সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে প্রবীণদের সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত


 গাজীপুর সদর উপজেলায় প্রবীণ হিতৈষি সংগঠনের উদ্যোগে প্রবীণ সংবর্ধনা ও মিলন মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় এ সংবর্ধনা মিলন মেলা অনুষ্ঠত হয়।

“প্রবীণগণ আমোদের জন্য আল্লাহর নিয়মত, বোঝা নয়” এই স্লোগানকে সামনে রেখে প্রবীণ সংবর্ধনা ও মিলান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ হিতৈষী সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ¦ মো: সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, ভাওয়ালগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ড সদস্য আবুল হাসেম মোড়ল, ডা: রফিকুল ইসলাম মাস্টার, সদর উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী এড. রিনা পারভীন, মিজানুর রহমান মাস্টার প্রমুখ। প্রবীন সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানে প্রবীন নারীদের শাড়ী কাপর, হিজাব, তব্জিছড়া, জায়নামাজ এবং পুরুষদের মাঝে জুব্বা, টুপি, রুমাল, তব্জিছড়া, জায়নামাজ উপহার হিসেবে তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ