News Bangla 24 BD | গাজীপুরে ঢাকা বিভাগের দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে ঢাকা বিভাগের দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু


 গাজীপুরে ঢাকা বিভাগের সরকারী শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে দুইদিনব্যাপী বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোণাবাড়ির দু:স্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মিনা মাসুদ উজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির, গাজীপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম প্রমুখ।
এসময় সমাজকল্যান প্রতিমন্ত্রী বলেন, আপনারা মা-বাবার অবর্তমানে এ পথশিশুদেও সেবা আদরযতœ দিয়ে বড় করে তোলছেন, আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। সমাজ সেবা প্রতিষ্ঠান থেকে শিশুরা সুশিক্ষা গ্রহন শেষে তাদের চাকুরী ও প্রত্যোককে কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী ।
এর আগে প্রতিমন্ত্রী কোণাবাড়ির দু:স্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছলে নিবাসীর শিশুরা তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রতিমন্ত্রী শিশুদের শারীরিক কসরৎ ও নৈপূন্য উপভোগ করেন।
কুচকাওয়াজে মানিকগঞ্জের সরকারী শিশু পরিবার (বালিকা) ও ডিস্প্লে প্রদর্শনে তেজগাঁও সরকারী শিশু পরিবারকে (বালিকা) চ্যাম্পিয়ন এবং মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুলের সরকারী শিশু পরিবার ও মানিকগঞ্জের সরকারী শিশু পরিবার দলকে রানার আপ ট্রপি পুরস্কার প্রদান করা হয়।
দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের ২২টি প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ