News Bangla 24 BD | বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা আজও পাইনি ঝিনাইদহের কামরুজ্জামান - News Bangla 24 BD
News Head
 নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা আজও পাইনি ঝিনাইদহের কামরুজ্জামান


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বিকাশ এ্যাপসের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারকের নাম পরিচয় পাওয়া গেলেও দীর্ঘ এ বছরের টাকা ফেরত পাইনি ঝিনাইদহের অসহায় কামরুজ্জামান। টাকা ফেরত না পেয়ে নিজের চিকিৎসাও করাতে পারছেন না তিনি। জানা যায়, ২০১৮ সালের ৩ জুন ঝিনাইদহ শহরের খাজুরা জোয়ার্দ্দার পাড়া এলাকার হাশেম মুন্সীর বিকাশ একাউন্ট থেকে ৬০ হাজার ৮’শ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এ ঘটনায় ভুক্তভোগি কামরুজ্জামান পরের দিন ঝিনাইদহ সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ৫ জুলাই মামলা আকারে নথিভুক্ত হয়। মামলা দায়েরের পর প্রতারক চক্রের পাঁচ জনের পরিচয় ও জাতীয় পরিচয় পত্রের তথ্য সংগ্রহ করে থানার এজাহারের সাথে নথীভ‚ক্ত করা হয়। আর এ পর্যন্ত মামলাটি ২ বার কোর্টে শুনানীর জন্য উঠেছে। কিন্তু আজও আসামীদের গ্রেফতার করা হয়নি বা তাদের কাছ থেকে টাকা ফেরত পাওয়া যায়নি। ভুক্তভোগি কামরুজ্জামান বলেন, আমি গুরুতর অসুস্থ। ধার-দেনা ও অনেক কষ্ট করে ৬০ হাজার ৮’শ যোগাড় করেছিলাম ভারতে চিকিৎসা করানোর জন্য। কিন্তু প্রতারক চক্র আমার টাকা হাতিয়ে নেয়। টাকা খোয়া যাওয়ার কারণে আমি চিকিৎসা করাতে পারছিনা। আমি মামলা দায়েরের পর প্রতারক চক্র চিহ্নিত হলেও আজও তাদের গ্রেফতার করা হয়নি। তিনি অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তার গাফলতির কারণে আসামীরা গ্রেফতার হচ্ছে না আর তার টাকাও ফেরত পাচ্ছেন না। পুলিশ এই প্রতারণা করা সিম গুলোর মধ্যে কয়েকটি নিজেদের হেফাজতে নিয়েছে। যার মধ্যে একটি সিমে ১৯ হাজার ৫’শ টাকা আছে। এই টাকাটিও আজ পর্যন্ত প্রদান করার কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। মামলাটির দ্রত সমাধানের জন্য তিনি পিপিআই অথবা সিআইডিতে হস্তান্তর করার দাবি জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ