কাপাসিয়ায় বিষ পানে কলেজ ছাত্রীর মৃত্যু
কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়া শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম আক্তার নিপা (১৮) বিষ পানে আতœহত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নিপা হাইলজোর গ্রামের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তার বাড়ি ভোলা জেলা। তারা স্থানীয় মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকে। নিপার মামা এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, নিপা প্রতিদিনের মত কলেজের পরিক্ষা শেষে বাড়িতে এসে কীটনাষক পান করে অচেতন হয়ে পরলে তার মা ফাতেমা ও নিপার বোন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে আসে। হাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. যোবাইদা ফারহানা জানান, নিপার অবস্থা বেগতিক দেখে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। রায়েদ ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ, ইউপি সদস্য আব্দুল মোতালিব ঘটনাস্থল পরিদর্শন করে বিষপানে কলেজ ছাত্রীর আতœহত্যার ঘটনা নিশ্চিত করেছেন। কাপাসিয়া থানার পিএস আই আব্দুল হালিম লাশ উদ্ধার করেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা 