ঝিনাইদহে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ
ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। বুধবার তিনি গোপন সুত্রে খবর পেয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে এই বিয়ে বন্ধ করেন এবং মেয়ের পিতা সালাহউদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ছায়েরা খাতুন। তাকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা গোচগাছ করছিল। খবর পেয়ে মুরারীদহ গ্রামে উপস্থিত হয়ে ছায়েরা খাতুনের বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিবেন বলে মুচলেকা আদায় করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 