গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী কিশোরগঞ্জে উদ্ধার, গ্রেফতার-৪
গাজীপুর থেকে অপহৃত এক কলেজ ছাত্রী অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মেট্রোপলিটন গাজীপুর সদর থানার কাউলতিয়া এলাকার মহিউদ্দিন (৫০), তার ছেলে মো: মোশারফ হোসেন (৩০), একই এলাকার খালেক মিয়ার মেয়ে মোসা: রিয়া আক্তার (১৮) এবং বহর উদ্দিন মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩০)।
গাজীপুর সদর থানার ওসি (তদন্ত) মিজানর রহমান জানান, ভিক্টিম স্থানীয় গাজীপুর সরকারি মহিলা কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী। গত ১৯এপ্রিল বিকেলে ভিকটিম তাদের গাজীপুর মহানগরের উত্তর ছায়াবিথীর বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। পরে কিছু বুঝে উঠার আগে মোশারফ হোসেন তার সহযোগীদের নিয়ে ভিক্টিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরদিন মোবাইলফোনে অপহরণের কথা জানতে পেরে অপহৃতের বাবা মেট্রো সদর থানায় মেয়ে অপহরণের মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোন ট্রাকিং করে ২৩এপ্রিল রাত ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোশারফকে গ্রেফতার এবং ভিক্টিমকে উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে অন্য দুইজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ২২এপ্রিল ওই মামলার অপর আসামি মহিউদ্দিনকে র

নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল 