কালিয়াকৈর হবে দেশের সেরা ডিজিটাল উপজেলা পরিষদ- আকম মোজাম্মেল হক
সারাদেশের মধ্যে কালিয়াকৈর উপজেলা পরিষদ হবে ডিজিটাল, এতে করে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। অতীতের নির্বাচনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সামনে অগ্রসর হওয়ার আহবান জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি। নব নির্বাচিত কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভায় মন্ত্রী আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচন কোন প্রতীকে হয়নি, ব্যক্তি ইমেজে হয়েছে, দলীয় সিদ্ধান্তে ভোটাররা আওয়ামীলীগকে বিজয় করেছে, এতে করে যারা বলছেন নৌকা ফেল করেছে, তারা বোকার স্বর্গে বাস করছে। ভোটারেরা যাকে ভোট দিয়েছে, সেই জনপ্রতিনিধি হয়েছে। সকালে উপজেলা চত্ত¡রে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবির এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ও জেলা যুলীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর উপজলো মুক্তিযুদ্ধো সংসদের সাবেক কমান্ডার মোঃ শাহাবুদ্দীনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 