খারাপ লোক সংখ্যায় কম- জিএমপি কমিশনার
রওশন আরা নুপুর : পৃথিবীতে খারাপ লোক সংখ্যায় কম বলে উল্লেখ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার)। তিনি বলেন গাজীপুরের প্রধান সমস্যা যানজট, আর এই যানজট তেরী করছে সামান্য কিছু লোক, মুলতঃ তাদের জন্যই পুরো গাজীপুর শহরে যানজট লেগে আছে। এই অবস্থা- গাজীপুর চান্দনা চৌরাস্তায়, সাইনবোর্ড, বোড বাজার, গাজীপুরা, ষ্টেশন রোড, টংগী বাজার। তিনি ২৬ এপ্রিল সকালে জিএমপি কমিশানার কনফারেন্স হল রুমে, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটির সাথে পরিচিতি সভায় এসব কথা বলেন। সদ্য যোগদানকৃত কমিশনার আরো বলেন- ঐ স্পটগুলোতে দোকানপাট বসিয়ে কিছু খারাপ লোক যানজট সৃষ্টি করে আর এর সংখ্যা খুবই কম। ভালো লোকের সংখ্যা অনেক বেশি তাই আমরাই পারবো গাজীপুর শহরকে যানজট মুক্ত করতে, তাই আমি গাজীপুর সিটি কর্পোরেশনসহ স্বেচ্ছাসেবকলীগের সহযোগিতা চাই। বাংলাদেশ আওয়ামীলীগ এই দেশের প্রাচীনতম দল বলে তিনি উল্লেখ্য করেন। তিনি বলেন তৃনমুল পর্যায় থেকে এই দলকে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের উন্নয়নের পথ শেখ হাসিনার হাত ধরে শুরু হয়েছে বলে তিনি ঐ পরিচিতি সভায় বলেন। এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনিরুজ্জামান মনির মহানগর ও থানা পর্যায়ে নেতাদের পরিচয় করিয়ে দেন। পরিচিতি সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও গাজীপুর মহানগর হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সম্বনয় পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার মল্লিক বাবু।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 