টঙ্গীতে ফোমের গোডাউনে ভয়াবহ আগুন
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর চেরাগআলীর মার্কেটে একটি ফোমের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আশেপাশের ৭টি দোকান পুড়ে গেছে। রবিবার সকাল সাড়ে ১০টা চেরাগআলী হাজী ইউছুব আলি মার্কেটের শাহ্জালাল বেডিং এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পূর্বে মুহুর্তে মার্কেটের চালে মেরামতের এর কাজ চলছিল। এ সময় মার্কেটের ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার ফোমের গোডাউনে ওয়েল্ডিং মেশিনের আগুনের ফুলকি পড়ে আগুন লাগে। গোডাউন থেকে আগুন মুহুর্তের মধ্যে মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায় এবং আগুন নেভানোর কাজে সহায়তা করে। আগুনের ভয়াবহতায় আশপাশের মার্কেট গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটের পাশে বাড়ির পানির ট্যাংকে থাকা পানি ছিটিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় একঘন্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র আতিকুর রহমান জানান, মার্কেটের চালে ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 